বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালো বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টায় হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
এ বিষয়ে বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব হোসেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সুরেশ চন্দ্রের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এরপর সুরেশ চন্দ্র বিজিবি ক্যাম্প কমান্ডার মাহাবুব হোসেনের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে কুশল বিনিময় করেন। এ সময় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে”






"বাংলাদেশ অন্যান্য দেশের জন্য উদাহরণ হয়ে উঠেছে" - tathyasangjog
December 16, 2022[…] […]